بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ১৫৩
তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করতেন?
اَصۡطَفَی الۡبَنَاتِ عَلَی الۡبَنِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৫৪
তোমাদের কি হয়েছে, তোমরা কি রূপ বিচার কর?
مَا لَکُمۡ ۟ کَیۡفَ تَحۡکُمُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৫৫
তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবেনা?
اَفَلَا تَذَکَّرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৫৬
তোমাদের কি সুস্পষ্ট দলীল প্রমাণ আছে?
اَمۡ لَکُمۡ سُلۡطٰنٌ مُّبِیۡنٌ
৩৭. আস-সাফফাত - ১৫৭
তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত কর।
فَاۡتُوۡا بِکِتٰبِکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৫৮
আল্লাহ ও জিন জাতির মধ্যে তারা আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে; অথচ জিনেরা জানে যে, তাদেরকেও উপস্থিত করা হবে শাস্তির জন্য।
وَ جَعَلُوۡا بَیۡنَهٗ وَ بَیۡنَ الۡجِنَّۃِ نَسَبًا ؕ وَ لَقَدۡ عَلِمَتِ الۡجِنَّۃُ اِنَّهُمۡ لَمُحۡضَرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৫৯
তারা যা বলে তা হতে আল্লাহ পবিত্র, মহান –
سُبۡحٰنَ اللّٰهِ عَمَّا یَصِفُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৬০
আল্লাহর একনিষ্ঠ বান্দারা ব্যতীত।
اِلَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৬১
তোমরা এবং তোমরা যাদের ইবাদাত কর –
فَاِنَّکُمۡ وَ مَا تَعۡبُدُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৬২
তোমরা কেহই কেহকেও আল্লাহ সম্বন্ধে বিভ্রান্ত করতে পারবেনা –
مَاۤ اَنۡتُمۡ عَلَیۡهِ بِفٰتِنِیۡنَ