بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ১৪৩
সে যদি আল্লাহর মহিমা ঘোষণা না করত –
فَلَوۡ لَاۤ اَنَّهٗ کَانَ مِنَ الۡمُسَبِّحِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৪৪
তাহলে তাকে পুনরুত্থান দিন পর্যন্ত থাকতে হত ওর উদরে।
لَلَبِثَ فِیۡ بَطۡنِهٖۤ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৪৫
অতঃপর তাকে আমি নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন।
فَنَبَذۡنٰهُ بِالۡعَرَآءِ وَ هُوَ سَقِیۡمٌ
৩৭. আস-সাফফাত - ১৪৬
পরে আমি তার উপর এক লাউ গাছ উদগত করলাম।
وَ اَنۡۢبَتۡنَا عَلَیۡهِ شَجَرَۃً مِّنۡ یَّقۡطِیۡنٍ
৩৭. আস-সাফফাত - ১৪৭
তাকে আমি লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম।
وَ اَرۡسَلۡنٰهُ اِلٰی مِائَۃِ اَلۡفٍ اَوۡ یَزِیۡدُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৪৮
এবং তারা ঈমান এনেছিল; ফলে আমি তাদেরকে কিছু কালের জন্য জীবনোপভোগ করতে দিলাম।
فَاٰمَنُوۡا فَمَتَّعۡنٰهُمۡ اِلٰی حِیۡنٍ
৩৭. আস-সাফফাত - ১৪৯
এখন তাদেরকে জিজ্ঞেস করঃ তোমার রবের জন্য কি রয়েছে কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান?
فَاسۡتَفۡتِهِمۡ اَلِرَبِّکَ الۡبَنَاتُ وَ لَهُمُ الۡبَنُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৫০
অথবা আমি কি মালাইকাকে নারী রূপে সৃষ্টি করেছি, আর তারা তা প্রত্যক্ষ করেছিল?
اَمۡ خَلَقۡنَا الۡمَلٰٓئِکَۃَ اِنَاثًا وَّ هُمۡ شٰهِدُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৫১
দেখ তারা মনগড়া কথা বলে যে –
اَلَاۤ اِنَّهُمۡ مِّنۡ اِفۡکِهِمۡ لَیَقُوۡلُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৫২
আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। তারা নিশ্চয়ই মিথ্যাবাদী।
وَلَدَ اللّٰهُ ۙ وَ اِنَّهُمۡ لَکٰذِبُوۡنَ