بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ১৩৩
লূত ছিল রাসূলদের একজন।
وَ اِنَّ لُوۡطًا لَّمِنَ الۡمُرۡسَلِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৩৪
আমি তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম।
اِذۡ نَجَّیۡنٰهُ وَ اَهۡلَهٗۤ اَجۡمَعِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৩৫
এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
اِلَّا عَجُوۡزًا فِی الۡغٰبِرِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৩৬
অতঃপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম।
ثُمَّ دَمَّرۡنَا الۡاٰخَرِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৩৭
তোমরা তাদের ধ্বংসাবশেষগুলি অতিক্রম করে থাক সকালে –
وَ اِنَّکُمۡ لَتَمُرُّوۡنَ عَلَیۡهِمۡ مُّصۡبِحِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৩৮
এবং সন্ধ্যায়। তবুও কি তোমরা অনুধাবন করবেনা?
وَ بِالَّیۡلِ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৩৯
ইউনুসও ছিল রাসূলদের একজন।
وَ اِنَّ یُوۡنُسَ لَمِنَ الۡمُرۡسَلِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৪০
স্মরণ কর, যখন সে পালিয়ে বোঝাই নৌযানে পৌঁছল।
اِذۡ اَبَقَ اِلَی الۡفُلۡکِ الۡمَشۡحُوۡنِ
৩৭. আস-সাফফাত - ১৪১
অতঃপর সে লটারীতে যোগদান করল এবং পরাভূত হল।
فَسَاهَمَ فَکَانَ مِنَ الۡمُدۡحَضِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৪২
পরে এক বৃহদাকার মৎস্য তাকে গিলে ফেলল; তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল।
فَالۡتَقَمَهُ الۡحُوۡتُ وَ هُوَ مُلِیۡمٌ