بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ১২৩
ইলিয়াসও ছিল রাসূলদের একজন।
وَ اِنَّ اِلۡیَاسَ لَمِنَ الۡمُرۡسَلِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১২৪
স্মরণ কর, সে তার সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কি সতর্ক হবেনা?
اِذۡ قَالَ لِقَوۡمِهٖۤ اَلَا تَتَّقُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১২৫
তোমরা কি বা’লকে (দেবমূর্তি) ডাকবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ স্রষ্টা –
اَتَدۡعُوۡنَ بَعۡلًا وَّ تَذَرُوۡنَ اَحۡسَنَ الۡخَالِقِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১২৬
আল্লাহকে, যিনি রাব্ব তোমাদের এবং রাব্ব তোমাদের পূর্ব-পুরুষদের?
اللّٰهَ رَبَّکُمۡ وَ رَبَّ اٰبَآئِکُمُ الۡاَوَّلِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১২৭
কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলেছিল, অতএব তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে।
فَکَذَّبُوۡهُ فَاِنَّهُمۡ لَمُحۡضَرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১২৮
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
اِلَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১২৯
আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি।
وَ تَرَکۡنَا عَلَیۡهِ فِی الۡاٰخِرِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৩০
ইলিয়াসের উপর শান্তি বর্ষিত হোক।
سَلٰمٌ عَلٰۤی اِلۡ یَاسِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৩১
এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৩২
সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
اِنَّهٗ مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِیۡنَ