بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ১১৩
আমি তাকে বারাকাত দান করেছিলাম এবং ইসহাককেও, তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী।
وَ بٰرَکۡنَا عَلَیۡهِ وَ عَلٰۤی اِسۡحٰقَ ؕ وَ مِنۡ ذُرِّیَّتِهِمَا مُحۡسِنٌ وَّ ظَالِمٌ لِّنَفۡسِهٖ مُبِیۡنٌ
৩৭. আস-সাফফাত - ১১৪
আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারূনের উপর।
وَ لَقَدۡ مَنَنَّا عَلٰی مُوۡسٰی وَ هٰرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১১৫
এবং তাদেরকে ও তাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করেছিলাম মহা সংকট হতে।
وَ نَجَّیۡنٰهُمَا وَ قَوۡمَهُمَا مِنَ الۡکَرۡبِ الۡعَظِیۡمِ
৩৭. আস-সাফফাত - ১১৬
আমি সাহায্য করেছিলাম তাদেরকে, ফলে তারা হয়েছিল বিজয়ী।
وَ نَصَرۡنٰهُمۡ فَکَانُوۡا هُمُ الۡغٰلِبِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১১৭
আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
وَ اٰتَیۡنٰهُمَا الۡکِتٰبَ الۡمُسۡتَبِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১১৮
এবং তাদেরকে আমি পরিচালিত করেছিলাম সরল পথে।
وَ هَدَیۡنٰهُمَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ
৩৭. আস-সাফফাত - ১১৯
আমি তাদের উভয়কে পরবর্তীতে স্মরণে রেখেছি।
وَ تَرَکۡنَا عَلَیۡهِمَا فِی الۡاٰخِرِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১২০
মূসা ও হারূনের উপর শান্তি বর্ষিত হোক।
سَلٰمٌ عَلٰی مُوۡسٰی وَ هٰرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১২১
এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১২২
তারা উভয়েই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত ।
اِنَّهُمَا مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِیۡنَ