بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ১০৩
যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইবরাহীম তার পুত্রকে কাত করে শায়িত করল –
فَلَمَّاۤ اَسۡلَمَا وَ تَلَّهٗ لِلۡجَبِیۡنِ
৩৭. আস-সাফফাত - ১০৪
তখন আমি তাকে আহবান করে বললামঃ হে ইবরাহীম –
وَ نَادَیۡنٰهُ اَنۡ یّٰۤاِبۡرٰهِیۡمُ
৩৭. আস-সাফফাত - ১০৫
তুমিতো স্বপ্নাদেশ সত্যিই পালন করলে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
قَدۡ صَدَّقۡتَ الرُّءۡیَا ۚ اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১০৬
নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা।
اِنَّ هٰذَا لَهُوَ الۡبَلٰٓـؤُا الۡمُبِیۡنُ
৩৭. আস-সাফফাত - ১০৭
আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানীর বিনিময়ে।
وَ فَدَیۡنٰهُ بِذِبۡحٍ عَظِیۡمٍ
৩৭. আস-সাফফাত - ১০৮
আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি।
وَ تَرَکۡنَا عَلَیۡهِ فِی الۡاٰخِرِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১০৯
ইবরাহীমের উপর শান্তি বর্ষিত হোক।
سَلٰمٌ عَلٰۤی اِبۡرٰهِیۡمَ
৩৭. আস-সাফফাত - ১১০
এভাবে আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১১১
সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
اِنَّهٗ مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১১২
আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, সে ছিল এক নাবী, সৎকর্মশীলদের অন্যতম।
وَ بَشَّرۡنٰهُ بِاِسۡحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیۡنَ