بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ৯৩
অতঃপর সে তাদের উপর সবলে ডান হাত দিয়ে আঘাত হানলো।
فَرَاغَ عَلَیۡهِمۡ ضَرۡبًۢا بِالۡیَمِیۡنِ
৩৭. আস-সাফফাত - ৯৪
তখন ঐ লোকগুলি তার দিকে ছুটে এল।
فَاَقۡبَلُوۡۤا اِلَیۡهِ یَزِفُّوۡنَ
৩৭. আস-সাফফাত - ৯৫
সে বললঃ তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ কর, তোমরা কি তাদেরই পূজা কর?
قَالَ اَتَعۡبُدُوۡنَ مَا تَنۡحِتُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৯৬
প্রকৃত পক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী কর তা’ও।
وَ اللّٰهُ خَلَقَکُمۡ وَ مَا تَعۡمَلُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৯৭
তারা বললঃ এর জন্য এক ইমারাত তৈরী কর, অতঃপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।
قَالُوا ابۡنُوۡا لَهٗ بُنۡیَانًا فَاَلۡقُوۡهُ فِی الۡجَحِیۡمِ
৩৭. আস-সাফফাত - ৯৮
তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল; কিন্তু আমি তাদেরকে অতিশয় হেয় করেছিলাম।
فَاَرَادُوۡا بِهٖ کَیۡدًا فَجَعَلۡنٰهُمُ الۡاَسۡفَلِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৯৯
এবং সে বললঃ আমি আমার রবের দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন।
وَ قَالَ اِنِّیۡ ذَاهِبٌ اِلٰی رَبِّیۡ سَیَهۡدِیۡنِ
৩৭. আস-সাফফাত - ১০০
হে আমার রাব্ব! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন।
رَبِّ هَبۡ لِیۡ مِنَ الصّٰلِحِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১০১
অতঃপর আমি তাকে এক স্থির বুদ্ধিসম্পন্ন পুত্রের সুসংবাদ দিলাম।
فَبَشَّرۡنٰهُ بِغُلٰمٍ حَلِیۡمٍ
৩৭. আস-সাফফাত - ১০২
অতঃপর সে যখন তার পিতার সাথে কাজ করার মত বয়সে উপনীত হল তখন ইবরাহীম বললঃ বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবাহ করছি, এখন তোমার অভিমত কি, বল। সে বললঃ হে আমার পিতা! আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعۡیَ قَالَ یٰبُنَیَّ اِنِّیۡۤ اَرٰی فِی الۡمَنَامِ اَنِّیۡۤ اَذۡبَحُکَ فَانۡظُرۡ مَاذَا تَرٰی ؕ قَالَ یٰۤاَبَتِ افۡعَلۡ مَا تُؤۡمَرُ ۫ سَتَجِدُنِیۡۤ اِنۡ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِیۡنَ