بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ৮৩
ইবরাহীম তার অনুগামীদের অন্তর্ভুক্ত।
وَ اِنَّ مِنۡ شِیۡعَتِهٖ لَاِبۡرٰهِیۡمَ
৩৭. আস-সাফফাত - ৮৪
স্মরণ কর, সে তার রবের নিকট উপস্থিত হয়েছিল বিশুদ্ধ চিত্তে।
اِذۡ جَآءَ رَبَّهٗ بِقَلۡبٍ سَلِیۡمٍ
৩৭. আস-সাফফাত - ৮৫
যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিলঃ তোমরা কিসের পূজা করছ?
اِذۡ قَالَ لِاَبِیۡهِ وَ قَوۡمِهٖ مَاذَا تَعۡبُدُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৮৬
তোমরা কি আল্লাহর পরিবর্তে অলীক মা‘বূদগুলিকে চাও?
اَئِفۡکًا اٰلِهَۃً دُوۡنَ اللّٰهِ تُرِیۡدُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৮৭
জগতসমূহের রাব্ব সম্বন্ধে তোমাদের ধারণা কি?
فَمَا ظَنُّکُمۡ بِرَبِّ الۡعٰلَمِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৮৮
অতঃপর সে একবার তারকারাজির দিকে একবার তাকালো।
فَنَظَرَ نَظۡرَۃً فِی النُّجُوۡمِ
৩৭. আস-সাফফাত - ৮৯
এবং বললঃ আমি অসুস্থ।
فَقَالَ اِنِّیۡ سَقِیۡمٌ
৩৭. আস-সাফফাত - ৯০
অতঃপর তারা তাকে পশ্চাতে রেখে চলে গেল।
فَتَوَلَّوۡا عَنۡهُ مُدۡبِرِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৯১
পরে সে সন্তর্পণে তাদের দেবতাগুলির নিকট গেল এবং বললঃ তোমরা খাদ্য গ্রহণ করছ না কেন?
فَرَاغَ اِلٰۤی اٰلِهَتِهِمۡ فَقَالَ اَلَا تَاۡکُلُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৯২
তোমাদের কি হয়েছে যে, তোমরা কথা বলনা?
مَا لَکُمۡ لَا تَنۡطِقُوۡنَ