بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ৭৩
সুতরাং লক্ষ্য কর, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছিল!
فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُنۡذَرِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৭৪
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
اِلَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৭৫
নূহ আমাকে আহবান করেছিল, আর আমি কত উত্তম সাড়া দানকারী।
وَ لَقَدۡ نَادٰىنَا نُوۡحٌ فَلَنِعۡمَ الۡمُجِیۡبُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৭৬
তাকে ও তার পরিবারবর্গকে আমি উদ্ধার করেছিলাম মহা সংকট হতে।
وَ نَجَّیۡنٰهُ وَ اَهۡلَهٗ مِنَ الۡکَرۡبِ الۡعَظِیۡمِ
৩৭. আস-সাফফাত - ৭৭
তার বংশধরদেরকেই আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়।
وَ جَعَلۡنَا ذُرِّیَّتَهٗ هُمُ الۡبٰقِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৭৮
আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি।
وَ تَرَکۡنَا عَلَیۡهِ فِی الۡاٰخِرِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৭৯
সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
سَلٰمٌ عَلٰی نُوۡحٍ فِی الۡعٰلَمِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৮০
এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৮১
সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
اِنَّهٗ مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৮২
অবশিষ্ট সকলকে আমি নিমজ্জিত করেছিলাম।
ثُمَّ اَغۡرَقۡنَا الۡاٰخَرِیۡنَ