بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ৬৩
যালিমদের জন্য আমি ওটা সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ।
اِنَّا جَعَلۡنٰهَا فِتۡنَۃً لِّلظّٰلِمِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৬৪
এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হতে।
اِنَّهَا شَجَرَۃٌ تَخۡرُجُ فِیۡۤ اَصۡلِ الۡجَحِیۡمِ
৩৭. আস-সাফফাত - ৬৫
ওটার মোচা যেন শাইতানের মাথা।
طَلۡعُهَا کَاَنَّهٗ رُءُوۡسُ الشَّیٰطِیۡنِ
৩৭. আস-সাফফাত - ৬৬
ওটা হতে তারা আহার করবে এবং উদর পূর্ণ করবে ওটা দ্বারা।
فَاِنَّهُمۡ لَاٰکِلُوۡنَ مِنۡهَا فَمَالِـُٔوۡنَ مِنۡهَا الۡبُطُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৬৭
তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।
ثُمَّ اِنَّ لَهُمۡ عَلَیۡهَا لَشَوۡبًا مِّنۡ حَمِیۡمٍ
৩৭. আস-সাফফাত - ৬৮
আর তাদের গন্তব্য হবে অবশ্যই প্রজ্জ্বলিত আগুনের দিকে।
ثُمَّ اِنَّ مَرۡجِعَهُمۡ لَا۠ اِلَی الۡجَحِیۡمِ
৩৭. আস-সাফফাত - ৬৯
তারা তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
اِنَّهُمۡ اَلۡفَوۡا اٰبَآءَهُمۡ ضَآلِّیۡنَ
৩৭. আস-সাফফাত - ৭০
আর তারা তাদের পদাংক অনুসরণে ধাবিত হয়েছিল।
فَهُمۡ عَلٰۤی اٰثٰرِهِمۡ یُهۡرَعُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৭১
তাদের আগেও পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
وَ لَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ اَکۡثَرُ الۡاَوَّلِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৭২
এবং আমি তাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করেছিলাম।
وَ لَقَدۡ اَرۡسَلۡنَا فِیۡهِمۡ مُّنۡذِرِیۡنَ