بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ৫৩
আমরা যখন মরে যাব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব তখনও আমাদেরকে প্রতিফল দেয়া হবে?
ءَ اِذَا مِتۡنَا وَ کُنَّا تُرَابًا وَّ عِظَامًا ءَ اِنَّا لَمَدِیۡنُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৫৪
(আল্লাহ) বলবেনঃ তোমরা কি তাকে দেখতে চাও?
قَالَ هَلۡ اَنۡتُمۡ مُّطَّلِعُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৫৫
অতঃপর সে ঝুকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে।
فَاطَّلَعَ فَرَاٰهُ فِیۡ سَوَآءِ الۡجَحِیۡمِ
৩৭. আস-সাফফাত - ৫৬
সে বলবেঃ আল্লাহর শপথ! তুমিতো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে।
قَالَ تَاللّٰهِ اِنۡ کِدۡتَّ لَتُرۡدِیۡنِ
৩৭. আস-সাফফাত - ৫৭
আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও আটক ব্যক্তিদের মধ্যে শামিল হতাম।
وَ لَوۡ لَا نِعۡمَۃُ رَبِّیۡ لَکُنۡتُ مِنَ الۡمُحۡضَرِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৫৮
আমাদের আর মৃত্যু হবেনা –
اَفَمَا نَحۡنُ بِمَیِّتِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৫৯
প্রথম মৃত্যু ছাড়া এবং আমাদেরকে শাস্তিও দেয়া হবেনা!
اِلَّا مَوۡتَتَنَا الۡاُوۡلٰی وَ مَا نَحۡنُ بِمُعَذَّبِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৬০
এটাতো মহা সাফল্য।
اِنَّ هٰذَا لَهُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ
৩৭. আস-সাফফাত - ৬১
এরূপ সাফল্যের জন্য সাধকদের উচিৎ সাধনা করা।
لِمِثۡلِ هٰذَا فَلۡیَعۡمَلِ الۡعٰمِلُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৬২
আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ, না কি যাক্কুম বৃক্ষ?
اَذٰلِکَ خَیۡرٌ نُّزُلًا اَمۡ شَجَرَۃُ الزَّقُّوۡمِ