بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ৪৩
সুখ কাননে।
فِیۡ جَنّٰتِ النَّعِیۡمِ
৩৭. আস-সাফফাত - ৪৪
তারা মুখোমুখি আসনে আসীন হবে।
عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৪৫
তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সূরাপূর্ণ পাত্র –
یُطَافُ عَلَیۡهِمۡ بِکَاۡسٍ مِّنۡ مَّعِیۡنٍۭ
৩৭. আস-সাফফাত - ৪৬
শুভ্র উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু।
بَیۡضَآءَ لَذَّۃٍ لِّلشّٰرِبِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৪৭
তাতে ক্ষতিকর কিছুই থাকবেনা এবং তারা তাতে মাতালও হবেনা।
لَا فِیۡهَا غَوۡلٌ وَّ لَا هُمۡ عَنۡهَا یُنۡزَفُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৪৮
وَ عِنۡدَهُمۡ قٰصِرٰتُ الطَّرۡفِ عِیۡنٌ
আর তাদের সঙ্গে থাকবে আনত নয়না আয়তলোচনা হুরবৃন্দ।
৩৭. আস-সাফফাত - ৪৯
তারা যেন সুরক্ষিত ডিম্ব।
کَاَنَّهُنَّ بَیۡضٌ مَّکۡنُوۡنٌ
৩৭. আস-সাফফাত - ৫০
তারা একে অপরের সাথে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে।
فَاَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلٰی بَعۡضٍ یَّتَسَآءَلُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৫১
তাদের কেহ বলবেঃ আমার ছিল এক সঙ্গী।
قَالَ قَآئِلٌ مِّنۡهُمۡ اِنِّیۡ کَانَ لِیۡ قَرِیۡنٌ
৩৭. আস-সাফফাত - ৫২
সে বলতঃ তুমি কি বিশ্বাস কর যে –
یَّقُوۡلُ اَئِنَّکَ لَمِنَ الۡمُصَدِّقِیۡنَ