بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ৩৩
তারা সবাই সেদিন শাস্তিতে শরীক হবে।
فَاِنَّهُمۡ یَوۡمَئِذٍ فِی الۡعَذَابِ مُشۡتَرِکُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৩৪
অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি।
اِنَّا کَذٰلِکَ نَفۡعَلُ بِالۡمُجۡرِمِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৩৫
যখন তাদেরকে বলা হত যে, আল্লাহ ছাড়া কোন মা‘বূদ নেই তখন তারা অহংকার করত।
اِنَّهُمۡ کَانُوۡۤا اِذَا قِیۡلَ لَهُمۡ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ ۙ یَسۡتَکۡبِرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৩৬
এবং বলতঃ আমরা কি এক পাগল কবির কথায় আমাদের মা‘বূদদেরকে বর্জন করব?
وَ یَقُوۡلُوۡنَ اَئِنَّا لَتَارِکُوۡۤا اٰلِهَتِنَا لِشَاعِرٍ مَّجۡنُوۡنٍ
৩৭. আস-সাফফাত - ৩৭
বরং সেতো সত্য নিয়ে এসেছে এবং সে সমস্ত রাসূলকে সত্য বলে স্বীকার করেছে।
بَلۡ جَآءَ بِالۡحَقِّ وَ صَدَّقَ الۡمُرۡسَلِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৩৮
তোমরা অবশ্যই মর্মন্তদ শাস্তির স্বাদ গ্রহণ করবে।
اِنَّکُمۡ لَذَآئِقُوا الۡعَذَابِ الۡاَلِیۡمِ
৩৭. আস-সাফফাত - ৩৯
এবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে।
وَ مَا تُجۡزَوۡنَ اِلَّا مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৪০
তবে তারা নয়, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা।
اِلَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৪১
তাদের জন্য রয়েছে নির্ধারিত রিয্ক –
اُولٰٓئِکَ لَهُمۡ رِزۡقٌ مَّعۡلُوۡمٌ
৩৭. আস-সাফফাত - ৪২
ফল-মূল এবং তারা হবে সম্মানিত।
فَوَاکِهُ ۚ وَ هُمۡ مُّکۡرَمُوۡنَ