بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ২৩
আল্লাহর পরিবর্তে এবং তাদেরকে ধাবিত কর জাহান্নামের পথে।
مِنۡ دُوۡنِ اللّٰهِ فَاهۡدُوۡهُمۡ اِلٰی صِرَاطِ الۡجَحِیۡمِ
৩৭. আস-সাফফাত - ২৪
অতঃপর তাদেরকে থামাও, কারণ তাদেরকে প্রশ্ন করা হবে;
وَ قِفُوۡهُمۡ اِنَّهُمۡ مَّسۡئُوۡلُوۡنَ
৩৭. আস-সাফফাত - ২৫
তোমাদের কি হল যে, তোমরা একে অপরকে সাহায্য করছনা?
مَا لَکُمۡ لَا تَنَاصَرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ২৬
বস্তুতঃ সেদিন তারা আত্মসমর্পন করবে।
بَلۡ هُمُ الۡیَوۡمَ مُسۡتَسۡلِمُوۡنَ
৩৭. আস-সাফফাত - ২৭
এবং তারা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে।
وَ اَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلٰی بَعۡضٍ یَّتَسَآءَلُوۡنَ
৩৭. আস-সাফফাত - ২৮
তারা বলবেঃ তোমরাতো তোমাদের শক্তি নিয়ে আমাদের নিকট আসতে।
قَالُوۡۤا اِنَّکُمۡ کُنۡتُمۡ تَاۡتُوۡنَنَا عَنِ الۡیَمِیۡنِ
৩৭. আস-সাফফাত - ২৯
তারা বলবেঃ তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
قَالُوۡا بَلۡ لَّمۡ تَکُوۡنُوۡا مُؤۡمِنِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৩০
এবং তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিলনা; বস্তুতঃ তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
وَ مَا کَانَ لَنَا عَلَیۡکُمۡ مِّنۡ سُلۡطٰنٍ ۚ بَلۡ کُنۡتُمۡ قَوۡمًا طٰغِیۡنَ
৩৭. আস-সাফফাত - ৩১
আমাদের বিরুদ্ধে আমাদের রবের কথা সত্য হয়েছে; আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করতে হবে।
فَحَقَّ عَلَیۡنَا قَوۡلُ رَبِّنَاۤ ٭ۖ اِنَّا لَذَآئِقُوۡنَ
৩৭. আস-সাফফাত - ৩২
আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।
فَاَغۡوَیۡنٰکُمۡ اِنَّا کُنَّا غٰوِیۡنَ