بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ১৩
এবং যখন তাদেরকে উপদেশ দেয়া হয় তখন তারা তা গ্রহণ করেনা।
وَ اِذَا ذُکِّرُوۡا لَا یَذۡکُرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৪
তারা কোন নিদর্শন দেখলে উপহাস করে।
وَ اِذَا رَاَوۡا اٰیَۃً یَّسۡتَسۡخِرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৫
এবং বলেঃ এটাতো এক সুস্পষ্ট যাদু ব্যতীত আর কিছুই নয়।
وَ قَالُوۡۤا اِنۡ هٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ
৩৭. আস-সাফফাত - ১৬
আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব তখন কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে?
ءَ اِذَا مِتۡنَا وَ کُنَّا تُرَابًا وَّ عِظَامًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৭
এবং আমাদের পূর্ব-পুরুষদেরকেও?
اَوَ اٰبَآؤُنَا الۡاَوَّلُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৮
বলঃ হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।
قُلۡ نَعَمۡ وَ اَنۡتُمۡ دَاخِرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৯
ওটা একটি মাত্র প্রচন্ড শব্দ। আর তখনই তারা প্রত্যক্ষ করবে।
فَاِنَّمَا هِیَ زَجۡرَۃٌ وَّاحِدَۃٌ فَاِذَا هُمۡ یَنۡظُرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ২০
এবং তারা বলবেঃ হায়! দুর্ভোগ আমাদের! এটাইতো কর্মফল দিন।
وَ قَالُوۡا یٰوَیۡلَنَا هٰذَا یَوۡمُ الدِّیۡنِ
৩৭. আস-সাফফাত - ২১
এটাই ফাইসালার দিন যা তোমরা অস্বীকার করতে।
هٰذَا یَوۡمُ الۡفَصۡلِ الَّذِیۡ کُنۡتُمۡ بِهٖ تُکَذِّبُوۡنَ
৩৭. আস-সাফফাত - ২২
(মালাইকাকে বলা হবে) একত্রিত কর যালিম ও তাদের সহচরদেরকে এবং তাদেরকে যাদের ইবাদাত করত,
اُحۡشُرُوا الَّذِیۡنَ ظَلَمُوۡا وَ اَزۡوَاجَهُمۡ وَ مَا کَانُوۡا یَعۡبُدُوۡنَ