بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ৩
এবং যারা জিকর আবৃত্তিতে মশগুল।
فَالتّٰلِیٰتِ ذِکۡرًا
৩৭. আস-সাফফাত - ৪
নিশ্চয়ই তোমাদের মা‘বূদ এক।
اِنَّ اِلٰـهَکُمۡ لَوَاحِدٌ
৩৭. আস-সাফফাত - ৫
যিনি আকাশমন্ডলী ও পৃথিবী এবং এতদুভয়ের অন্তবর্তী সব কিছুর রাব্ব, এবং রাব্ব সকল উদয়স্থলের।
رَبُّ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ مَا بَیۡنَهُمَا وَ رَبُّ الۡمَشَارِقِ
৩৭. আস-সাফফাত - ৬
আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি।
اِنَّا زَیَّنَّا السَّمَآءَ الدُّنۡیَا بِزِیۡنَۃِۣ الۡکَوَاکِبِ
৩৭. আস-সাফফাত - ৭
এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শাইতান হতে।
وَ حِفۡظًا مِّنۡ کُلِّ شَیۡطٰنٍ مَّارِدٍ
৩৭. আস-সাফফাত - ৮
ফলে তারা উর্ধ্ব জগতের কিছু শ্রবণ করতে পারেনা এবং তাদের প্রতি উল্কা নিক্ষিপ্ত হয় সকল দিক হতে –
لَا یَسَّمَّعُوۡنَ اِلَی الۡمَلَاِ الۡاَعۡلٰی وَ یُقۡذَفُوۡنَ مِنۡ کُلِّ جَانِبٍ
৩৭. আস-সাফফাত - ৯
বিতাড়নের জন্য এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি।
دُحُوۡرًا وَّ لَهُمۡ عَذَابٌ وَّاصِبٌ
৩৭. আস-সাফফাত - ১০
তবে কেহ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
اِلَّا مَنۡ خَطِفَ الۡخَطۡفَۃَ فَاَتۡبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ
৩৭. আস-সাফফাত - ১১
তাদেরকে জিজ্ঞেস করঃ তাদেরকে সৃষ্টি করা কঠিনতর নাকি আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা সৃষ্টি কঠিনতর? তাদেরকে আমি সৃষ্টি করেছি আঠাল মাটি হতে।
فَاسۡتَفۡتِهِمۡ اَهُمۡ اَشَدُّ خَلۡقًا اَمۡ مَّنۡ خَلَقۡنَا ؕ اِنَّا خَلَقۡنٰهُمۡ مِّنۡ طِیۡنٍ لَّازِبٍ
৩৭. আস-সাফফাত - ১২
তুমিতো বিস্ময় বোধ করছ, আর তারা করছে বিদ্রুপ।
بَلۡ عَجِبۡتَ وَ یَسۡخَرُوۡنَ