بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২৬. আশ-শুআরা - ২১৯
এবং দেখেন সাজদাহকারীদের সাথে তোমার উঠা বসা।
وَ تَقَلُّبَکَ فِی السّٰجِدِیۡنَ
২৬. আশ-শুআরা - ২২০
তিনিতো সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
اِنَّهٗ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ
২৬. আশ-শুআরা - ২২১
তোমাদেরকে কি জানাব, কার নিকট শাইতানরা অবতীর্ণ হয়?
هَلۡ اُنَبِّئُکُمۡ عَلٰی مَنۡ تَنَزَّلُ الشَّیٰطِیۡنُ
২৬. আশ-শুআরা - ২২২
তারাতো অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট।
تَنَزَّلُ عَلٰی کُلِّ اَفَّاکٍ اَثِیۡمٍ
২৬. আশ-শুআরা - ২২৩
তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
یُّلۡقُوۡنَ السَّمۡعَ وَ اَکۡثَرُهُمۡ کٰذِبُوۡنَ
২৬. আশ-শুআরা - ২২৪
এবং কবিদের অনুসরণ করে তারা, যারা বিভ্রান্ত।
وَ الشُّعَرَآءُ یَتَّبِعُهُمُ الۡغَاوٗنَ
২৬. আশ-শুআরা - ২২৫
তুমি কি দেখনা, তারা বিভ্রান্ত হয়ে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়?
اَلَمۡ تَرَ اَنَّهُمۡ فِیۡ کُلِّ وَادٍ یَّهِیۡمُوۡنَ
২৬. আশ-শুআরা - ২২৬
এবং যা তারা করেনা, তা বলে।
وَ اَنَّهُمۡ یَقُوۡلُوۡنَ مَا لَا یَفۡعَلُوۡنَ
২৬. আশ-শুআরা - ২২৭
কিন্তু তারা ব্যতীত, যারা ঈমান আনে ও সৎকার্য করে এবং আল্লাহকে বার বার স্মরণ করে ও অত্যাচারিত হবার পর প্রতিশোধ গ্রহণ করে। অত্যাচারীরা শীঘ্রই জানবে তাদের গন্তব্যস্থল কোথায়?
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَ ذَکَرُوا اللّٰهَ کَثِیۡرًا وَّ انۡتَصَرُوۡا مِنۡۢ بَعۡدِ مَا ظُلِمُوۡا ؕ وَ سَیَعۡلَمُ الَّذِیۡنَ ظَلَمُوۡۤا اَیَّ مُنۡقَلَبٍ یَّنۡقَلِبُوۡنَ
২৭. আন-নামাল - ১
তা সীন; এগুলি আয়াত আল-কুরআনের এবং সুস্পষ্ট কিতাবের।
طٰسٓ ۟ تِلۡکَ اٰیٰتُ الۡقُرۡاٰنِ وَ کِتَابٍ مُّبِیۡنٍ