بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২৬. আশ-শুআরা - ২০৯
এটা উপদেশ স্বরূপ, আর আমি অত্যাচারী নই।
ذِکۡرٰی ۟ۛ وَ مَا کُنَّا ظٰلِمِیۡنَ
২৬. আশ-শুআরা - ২১০
শাইতানরা ইহাসহ অবতীর্ণ হয়নি।
وَ مَا تَنَزَّلَتۡ بِهِ الشَّیٰطِیۡنُ
২৬. আশ-শুআরা - ২১১
তারা এ কাজের যোগ্য নয় এবং তারা এর সামর্থ্যও রাখেনা।
وَ مَا یَنۡۢبَغِیۡ لَهُمۡ وَ مَا یَسۡتَطِیۡعُوۡنَ
২৬. আশ-শুআরা - ২১২
তাদেরকে শ্রবণের সুযোগ হতে দূরে রাখা হয়েছে।
اِنَّهُمۡ عَنِ السَّمۡعِ لَمَعۡزُوۡلُوۡنَ
২৬. আশ-শুআরা - ২১৩
অতএব তুমি অন্য কোন মা‘বূদকে আল্লাহর সাথে ডেকোনা, তাহলে তুমি শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।
فَلَا تَدۡعُ مَعَ اللّٰهِ اِلٰـهًا اٰخَرَ فَتَکُوۡنَ مِنَ الۡمُعَذَّبِیۡنَ
২৬. আশ-শুআরা - ২১৪
তোমার নিকটতম আত্মীয়বর্গকে সতর্ক করে দাও।
وَ اَنۡذِرۡ عَشِیۡرَتَکَ الۡاَقۡرَبِیۡنَ
২৬. আশ-শুআরা - ২১৫
এবং যারা তোমার অনুসরণ করে, সেই সব মু’মিনের প্রতি বিনয়ী হও।
وَ اخۡفِضۡ جَنَاحَکَ لِمَنِ اتَّبَعَکَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ
২৬. আশ-শুআরা - ২১৬
তারা যদি তোমার অবাধ্যতা করে তাহলে তুমি বলঃ তোমরা যা কর তার জন্য আমি দায়ী নই।
فَاِنۡ عَصَوۡکَ فَقُلۡ اِنِّیۡ بَرِیۡٓءٌ مِّمَّا تَعۡمَلُوۡنَ
২৬. আশ-শুআরা - ২১৭
তুমি নির্ভর কর পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর উপর।
وَ تَوَکَّلۡ عَلَی الۡعَزِیۡزِ الرَّحِیۡمِ
২৬. আশ-শুআরা - ২১৮
যিনি তোমাকে দেখেন যখন তুমি দন্ডায়মান হও (সালাতের জন্য)।
الَّذِیۡ یَرٰىکَ حِیۡنَ تَقُوۡمُ