بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২৬. আশ-শুআরা - ১৯৯
এবং ওটা সে তাদের নিকট পাঠ করত, তাহলে তারা তাতে ঈমান আনতনা।
فَقَرَاَهٗ عَلَیۡهِمۡ مَّا کَانُوۡا بِهٖ مُؤۡمِنِیۡنَ
২৬. আশ-শুআরা - ২০০
এভাবেই আমি পাপীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।
کَذٰلِکَ سَلَکۡنٰهُ فِیۡ قُلُوۡبِ الۡمُجۡرِمِیۡنَ
২৬. আশ-শুআরা - ২০১
তারা এতে ঈমান আনবেনা যতক্ষণ না তারা মর্মন্তদ শাস্তি প্রত্যক্ষ করে।
لَا یُؤۡمِنُوۡنَ بِهٖ حَتّٰی یَرَوُا الۡعَذَابَ الۡاَلِیۡمَ
২৬. আশ-শুআরা - ২০২
অতঃপর এটা তাদের নিকট এসে পড়বে আকস্মিকভাবে, তারা কিছুই বুঝতে পারবেনা।
فَیَاۡتِیَهُمۡ بَغۡتَۃً وَّ هُمۡ لَا یَشۡعُرُوۡنَ
২৬. আশ-শুআরা - ২০৩
তখন তারা বলবেঃ আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?
فَیَقُوۡلُوۡا هَلۡ نَحۡنُ مُنۡظَرُوۡنَ
২৬. আশ-শুআরা - ২০৪
তারা কি তাহলে আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়?
اَفَبِعَذَابِنَا یَسۡتَعۡجِلُوۡنَ
২৬. আশ-শুআরা - ২০৫
তুমি চিন্তা করে দেখ, যদি আমি তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাস করতে দিই,
اَفَرَءَیۡتَ اِنۡ مَّتَّعۡنٰهُمۡ سِنِیۡنَ
২৬. আশ-শুআরা - ২০৬
অতঃপর তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা তাদের নিকট এসে পড়ে –
ثُمَّ جَآءَهُمۡ مَّا کَانُوۡا یُوۡعَدُوۡنَ
২৬. আশ-শুআরা - ২০৭
তখন তাদের ভোগ-বিলাসের উপকরণ তাদের কোন কাজে আসবে কি?
مَاۤ اَغۡنٰی عَنۡهُمۡ مَّا کَانُوۡا یُمَتَّعُوۡنَ
২৬. আশ-শুআরা - ২০৮
আমি এমন কোন জনপদ ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী ছিলনা।
وَ مَاۤ اَهۡلَکۡنَا مِنۡ قَرۡیَۃٍ اِلَّا لَهَا مُنۡذِرُوۡنَ