بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২৬. আশ-শুআরা - ১৬৯
হে আমার রাব্ব! আমাকে ও আমার পরিবারবর্গকে, তারা যা করে তা হতে রক্ষা কর।
رَبِّ نَجِّنِیۡ وَ اَهۡلِیۡ مِمَّا یَعۡمَلُوۡنَ
২৬. আশ-শুআরা - ১৭০
অতঃপর আমি তাকে এবং তার পরিবার পরিজনের সবাইকে রক্ষা করলাম –
فَنَجَّیۡنٰهُ وَ اَهۡلَهٗۤ اَجۡمَعِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৭১
এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
اِلَّا عَجُوۡزًا فِی الۡغٰبِرِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৭২
অতঃপর অন্যদেরকে ধ্বংস করলাম।
ثُمَّ دَمَّرۡنَا الۡاٰخَرِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৭৩
তাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করেছিলাম, এবং ভীতি প্রদর্শনের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট!
وَ اَمۡطَرۡنَا عَلَیۡهِمۡ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الۡمُنۡذَرِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৭৪
এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মু’মিন নয়।
فَاَخَذَهُمُ الۡعَذَابُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَ مَا کَانَ اَکۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৭৫
তোমার রাব্ব, তিনিতো পরাক্রমশালী, পরম দয়ালু।
وَ اِنَّ رَبَّکَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ
২৬. আশ-শুআরা - ১৭৬
আইকাবাসীরা রাসূলদেরকে অস্বীকার করেছিল –
کَذَّبَ اَصۡحٰبُ لۡـَٔـیۡکَۃِ الۡمُرۡسَلِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৭৭
যখন শু‘আইব তাদেরকে বলেছিলঃ তোমরা কি সাবধান হবেনা?
اِذۡ قَالَ لَهُمۡ شُعَیۡبٌ اَلَا تَتَّقُوۡنَ
২৬. আশ-শুআরা - ১৭৮
আমিতো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।
اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ