بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২৬. আশ-শুআরা - ১৩৯
অতঃপর তারা তাকে প্রত্যাখ্যান করল এবং আমি তাদের ধ্বংস করলাম। এতে অবশ্যই রয়েছে নিদর্শন; কিন্তু তাদের অধিকাংশই মু’মিন নয়।
فَکَذَّبُوۡهُ فَاَهۡلَکۡنٰهُمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَ مَا کَانَ اَکۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৪০
এবং তোমার রাব্ব পরাক্রমশালী, পরম দয়ালু।
وَ اِنَّ رَبَّکَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ
২৬. আশ-শুআরা - ১৪১
সামূদ সম্প্রদায় রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল।
کَذَّبَتۡ ثَمُوۡدُ الۡمُرۡسَلِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৪২
যখন তাদের ভাই সালিহ তাদেরকে বললঃ তোমরা কি সাবধান হবেনা?
اِذۡ قَالَ لَهُمۡ اَخُوۡهُمۡ صٰلِحٌ اَلَا تَتَّقُوۡنَ
২৬. আশ-শুআরা - ১৪৩
আমিতো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ
২৬. আশ-শুআরা - ১৪৪
অতএব আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ
২৬. আশ-শুআরা - ১৪৫
আমি তোমাদের নিকট এ জন্য কোন প্রতিদান চাইনা, আমার পুরস্কারতো জগতসমূহের রবের নিকটই রয়েছে।
وَ مَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡهِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৪৬
তোমাদেরকে কি এ জগতে ভোগ বিলাসের মধ্যে নিরাপদে ছেড়ে দেয়া হবে –
اَتُتۡرَکُوۡنَ فِیۡ مَا هٰهُنَاۤ اٰمِنِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৪৭
উদ্যানে, প্রস্রবণে –
فِیۡ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ
২৬. আশ-শুআরা - ১৪৮
ও শস্যক্ষেতে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানে?
وَّ زُرُوۡعٍ وَّ نَخۡلٍ طَلۡعُهَا هَضِیۡمٌ