بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২৬. আশ-শুআরা - ১২৯
আর তোমরা প্রাসাদ নির্মাণ করছ এই মনে করে যে, তোমরা চিরস্থায়ী হবে?
وَ تَتَّخِذُوۡنَ مَصَانِعَ لَعَلَّکُمۡ تَخۡلُدُوۡنَ
২৬. আশ-শুআরা - ১৩০
এবং যখন তোমরা আঘাত হান তখন আঘাত হেনে থাক কঠোরভাবে।
وَ اِذَا بَطَشۡتُمۡ بَطَشۡتُمۡ جَبَّارِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৩১
তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ
২৬. আশ-শুআরা - ১৩২
ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে দিয়েছেন সেই সমূদয় জ্ঞান যা তোমরা জান।
وَ اتَّقُوا الَّذِیۡۤ اَمَدَّکُمۡ بِمَا تَعۡلَمُوۡنَ
২৬. আশ-শুআরা - ১৩৩
তোমাদের দিয়েছেন পশু-সম্পদ ও সন্তান-সন্ততি।
اَمَدَّکُمۡ بِاَنۡعَامٍ وَّ بَنِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৩৪
উদ্যান ও প্রস্রবন।
وَ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ
২৬. আশ-শুআরা - ১৩৫
আমি তোমাদের জন্য আশংকা করি মহা দিনের শাস্তির।
اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ
২৬. আশ-শুআরা - ১৩৬
তারা বললঃ তুমি উপদেশ দাও অথবা না’ই দাও, উভয়ই আমাদের জন্য সমান।
قَالُوۡا سَوَآءٌ عَلَیۡنَاۤ اَوَ عَظۡتَ اَمۡ لَمۡ تَکُنۡ مِّنَ الۡوٰعِظِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৩৭
এটাতো পূর্ববর্তীদেরই স্বভাব।
اِنۡ هٰذَاۤ اِلَّا خُلُقُ الۡاَوَّلِیۡنَ
২৬. আশ-শুআরা - ১৩৮
আমরা শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত নই।
وَ مَا نَحۡنُ بِمُعَذَّبِیۡنَ