بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২৬. আশ-শুআরা - ১১৯
অতঃপর আমি তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে রক্ষা করলাম বোঝাই করা নৌ-যানে।
فَاَنۡجَیۡنٰهُ وَ مَنۡ مَّعَهٗ فِی الۡفُلۡکِ الۡمَشۡحُوۡنِ
২৬. আশ-শুআরা - ১২০
অতঃপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম।
ثُمَّ اَغۡرَقۡنَا بَعۡدُ الۡبٰقِیۡنَ
২৬. আশ-শুআরা - ১২১
এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَ مَا کَانَ اَکۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ
২৬. আশ-শুআরা - ১২২
এবং তোমার রাব্ব, তিনিতো পরাক্রমশালী, দয়ালু।
وَ اِنَّ رَبَّکَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ
২৬. আশ-শুআরা - ১২৩
‘আদ সম্প্রদায় রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল।
کَذَّبَتۡ عَادُۨ الۡمُرۡسَلِیۡنَ
২৬. আশ-শুআরা - ১২৪
যখন তাদের ভাই হুদ তাদেরকে বললঃ তোমরা কি সাবধান হবেনা?
اِذۡ قَالَ لَهُمۡ اَخُوۡهُمۡ هُوۡدٌ اَلَا تَتَّقُوۡنَ
২৬. আশ-শুআরা - ১২৫
আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ
২৬. আশ-শুআরা - ১২৬
অতএব আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ
২৬. আশ-শুআরা - ১২৭
আমি তোমাদের নিকট এর জন্য কোন প্রতিদান চাইনা, আমার পুরস্কারতো জগতসমূহের রবের নিকট রয়েছে।
وَ مَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡهِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ
২৬. আশ-শুআরা - ১২৮
তোমরা কি প্রতিটি উঁচু স্থানে নিরর্থক স্মৃতিসৌধ/ভাস্কর্য নির্মাণ করছ?
اَتَبۡنُوۡنَ بِکُلِّ رِیۡعٍ اٰیَۃً تَعۡبَثُوۡنَ