بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২৬. আশ-শুআরা - ১০৯
আমি তোমাদের নিকট এ জন্য কোন প্রতিদান চাইনা; আমার পুরস্কারতো জগতসমূহের রবের নিকটই রয়েছে।
وَ مَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡهِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ
২৬. আশ-শুআরা - ১১০
সুতরাং আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ
২৬. আশ-শুআরা - ১১১
তারা বললঃ আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ ইতর লোকেরা তোমার অনুসরণ করছে?
قَالُوۡۤا اَنُؤۡمِنُ لَکَ وَ اتَّبَعَکَ الۡاَرۡذَلُوۡنَ
২৬. আশ-শুআরা - ১১২
নূহ বললঃ তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার?
قَالَ وَ مَا عِلۡمِیۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ
২৬. আশ-শুআরা - ১১৩
তাদের হিসাব গ্রহণতো আমার রবেরই কাজ; যদি তোমরা বুঝতে।
اِنۡ حِسَابُهُمۡ اِلَّا عَلٰی رَبِّیۡ لَوۡ تَشۡعُرُوۡنَ
২৬. আশ-শুআরা - ১১৪
মু’মিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়,
وَ مَاۤ اَنَا بِطَارِدِ الۡمُؤۡمِنِیۡنَ
২৬. আশ-শুআরা - ১১৫
আমিতো শুধু একজন স্পষ্ট সতর্ককারী।
اِنۡ اَنَا اِلَّا نَذِیۡرٌ مُّبِیۡنٌ
২৬. আশ-শুআরা - ১১৬
তারা বললঃ হে নূহ! তুমি যদি নিবৃত্ত না হও তাহলে তুমি অবশ্যই প্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে।
قَالُوۡا لَئِنۡ لَّمۡ تَنۡتَهِ یٰنُوۡحُ لَتَکُوۡنَنَّ مِنَ الۡمَرۡجُوۡمِیۡنَ
২৬. আশ-শুআরা - ১১৭
নূহ বললঃ হে আমার রাব্ব! আমার সম্প্রদায়তো আমাকে অস্বীকার করছে।
قَالَ رَبِّ اِنَّ قَوۡمِیۡ کَذَّبُوۡنِ
২৬. আশ-শুআরা - ১১৮
সুতরাং আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দিন এবং আমাকে এবং আমার সাথে যে সব মু’মিন রয়েছে তাদেরকে রক্ষা করুন।
فَافۡتَحۡ بَیۡنِیۡ وَ بَیۡنَهُمۡ فَتۡحًا وَّ نَجِّنِیۡ وَ مَنۡ مَّعِیَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ