بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২৬. আশ-শুআরা - ৯৯
আমাদেরকে দুস্কৃতকারীরাই বিভ্রান্ত করেছিল।
وَ مَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الۡمُجۡرِمُوۡنَ
২৬. আশ-শুআরা - ১০০
পরিণামে আমাদের কোন সুপারিশকারী নেই।
فَمَا لَنَا مِنۡ شَافِعِیۡنَ
২৬. আশ-শুআরা - ১০১
কোন সহৃদয় বন্ধুও নেই।
وَ لَا صَدِیۡقٍ حَمِیۡمٍ
২৬. আশ-শুআরা - ১০২
হায়! যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটত তাহলে আমরা মু’মিনদের অন্তর্ভুক্ত হতাম!
فَلَوۡ اَنَّ لَنَا کَرَّۃً فَنَکُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ
২৬. আশ-শুআরা - ১০৩
এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ মু’মিন নয়।
اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَ مَا کَانَ اَکۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ
২৬. আশ-শুআরা - ১০৪
তোমার রাব্ব, তিনিতো পরাক্রমশালী, পরম দয়ালু।
وَ اِنَّ رَبَّکَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ
২৬. আশ-শুআরা - ১০৫
নূহের সম্প্রদায় রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল।
کَذَّبَتۡ قَوۡمُ نُوۡحِۣ الۡمُرۡسَلِیۡنَ
২৬. আশ-শুআরা - ১০৬
যখন তাদের ভাই নূহ তাদেরকে বললঃ তোমরা কি সাবধান হবেনা?
اِذۡ قَالَ لَهُمۡ اَخُوۡهُمۡ نُوۡحٌ اَلَا تَتَّقُوۡنَ
২৬. আশ-শুআরা - ১০৭
আমিতো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ
২৬. আশ-শুআরা - ১০৮
অতএব আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ