بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২৬. আশ-শুআরা - ৮৯
সেদিন উপকৃত হবে শুধু সে, যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে।
اِلَّا مَنۡ اَتَی اللّٰهَ بِقَلۡبٍ سَلِیۡمٍ
২৬. আশ-শুআরা - ৯০
মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাত।
وَ اُزۡلِفَتِ الۡجَنَّۃُ لِلۡمُتَّقِیۡنَ
২৬. আশ-শুআরা - ৯১
আর পথভ্রষ্টদের জন্য উম্মোচিত করা হবে জাহান্নাম।
وَ بُرِّزَتِ الۡجَحِیۡمُ لِلۡغٰوِیۡنَ
২৬. আশ-শুআরা - ৯২
তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের ইবাদাত করতে –
وَ قِیۡلَ لَهُمۡ اَیۡنَمَا کُنۡتُمۡ تَعۡبُدُوۡنَ
২৬. আশ-শুআরা - ৯৩
আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম?
مِنۡ دُوۡنِ اللّٰهِ ؕ هَلۡ یَنۡصُرُوۡنَکُمۡ اَوۡ یَنۡتَصِرُوۡنَ
২৬. আশ-শুআরা - ৯৪
অতঃপর তাদেরকে ও পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
فَکُبۡکِبُوۡا فِیۡهَا هُمۡ وَ الۡغَاوٗنَ
২৬. আশ-শুআরা - ৯৫
এবং ইবলীস বাহিনীর সবাইকেও।
وَ جُنُوۡدُ اِبۡلِیۡسَ اَجۡمَعُوۡنَ
২৬. আশ-শুআরা - ৯৬
তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে –
قَالُوۡا وَ هُمۡ فِیۡهَا یَخۡتَصِمُوۡنَ
২৬. আশ-শুআরা - ৯৭
আল্লাহর শপথ! আমরাতো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম।
تَاللّٰهِ اِنۡ کُنَّا لَفِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ
২৬. আশ-শুআরা - ৯৮
যখন আমরা তোমাদেরকে জগতসমূহের রবের সমকক্ষ মনে করতাম।
اِذۡ نُسَوِّیۡکُمۡ بِرَبِّ الۡعٰلَمِیۡنَ