بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২৬. আশ-শুআরা - ৭৯
তিনিই আমাকে দান করেন আহার্য ও পানীয়।
وَ الَّذِیۡ هُوَ یُطۡعِمُنِیۡ وَ یَسۡقِیۡنِ
২৬. আশ-শুআরা - ৮০
এবং অসুস্থ হলে তিনিই আমাকে রোগমুক্ত করেন।
وَ اِذَا مَرِضۡتُ فَهُوَ یَشۡفِیۡنِ
২৬. আশ-শুআরা - ৮১
আর তিনিই আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর আমাকে পুনরুজ্জীবিত করবেন।
وَ الَّذِیۡ یُمِیۡتُنِیۡ ثُمَّ یُحۡیِیۡنِ
২৬. আশ-শুআরা - ৮২
এবং আশা করি, তিনি কিয়ামাত দিবসে আমার অপরাধসমূহ ক্ষমা করে দিবেন।
وَ الَّذِیۡۤ اَطۡمَعُ اَنۡ یَّغۡفِرَ لِیۡ خَطِیۡٓئَتِیۡ یَوۡمَ الدِّیۡنِ
২৬. আশ-শুআরা - ৮৩
হে আমার রাব্ব! আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎ কর্মপরায়ণদের সাথে আমাকে মিলিত করুন।
رَبِّ هَبۡ لِیۡ حُکۡمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ
২৬. আশ-শুআরা - ৮৪
আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করুন!
وَ اجۡعَلۡ لِّیۡ لِسَانَ صِدۡقٍ فِی الۡاٰخِرِیۡنَ
২৬. আশ-শুআরা - ৮৫
এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন!
وَ اجۡعَلۡنِیۡ مِنۡ وَّرَثَۃِ جَنَّۃِ النَّعِیۡمِ
২৬. আশ-শুআরা - ৮৬
আর আমার পিতাকে ক্ষমা করুন, সেতো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত।
وَ اغۡفِرۡ لِاَبِیۡۤ اِنَّهٗ کَانَ مِنَ الضَّآلِّیۡنَ
২৬. আশ-শুআরা - ৮৭
এবং আমাকে লাঞ্ছিত করবেননা পুনরুত্থান দিবসে –
وَ لَا تُخۡزِنِیۡ یَوۡمَ یُبۡعَثُوۡنَ
২৬. আশ-শুআরা - ৮৮
যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন কাজে আসবেনা।
یَوۡمَ لَا یَنۡفَعُ مَالٌ وَّ لَا بَنُوۡنَ