بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২৬. আশ-শুআরা - ৬৯
তাদের নিকট ইবরাহীমের বৃত্তান্ত বর্ণনা কর।
وَ اتۡلُ عَلَیۡهِمۡ نَبَاَ اِبۡرٰهِیۡمَ
২৬. আশ-শুআরা - ৭০
সে যখন তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের ইবাদাত কর?
اِذۡ قَالَ لِاَبِیۡهِ وَ قَوۡمِهٖ مَا تَعۡبُدُوۡنَ
২৬. আশ-শুআরা - ৭১
তারা বললঃ আমরা মূর্তি পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে তাদের পূজায় রত থাকব।
قَالُوۡا نَعۡبُدُ اَصۡنَامًا فَنَظَلُّ لَهَا عٰکِفِیۡنَ
২৬. আশ-শুআরা - ৭২
সে বললঃ তোমরা প্রার্থনা করলে তারা কি শোনে?
قَالَ هَلۡ یَسۡمَعُوۡنَکُمۡ اِذۡ تَدۡعُوۡنَ
২৬. আশ-শুআরা - ৭৩
অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে?
اَوۡ یَنۡفَعُوۡنَکُمۡ اَوۡ یَضُرُّوۡنَ
২৬. আশ-শুআরা - ৭৪
তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃ-পুরুষদেরকে এরূপই করতে দেখেছি।
قَالُوۡا بَلۡ وَجَدۡنَاۤ اٰبَآءَنَا کَذٰلِکَ یَفۡعَلُوۡنَ
২৬. আশ-শুআরা - ৭৫
সে বললঃ তোমরা কি তার সম্বন্ধে ভেবে দেখেছ যার পূজা করছ –
قَالَ اَفَرَءَیۡتُمۡ مَّا کُنۡتُمۡ تَعۡبُدُوۡنَ
২৬. আশ-শুআরা - ৭৬
তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষরা?
اَنۡتُمۡ وَ اٰبَآؤُکُمُ الۡاَقۡدَمُوۡنَ
২৬. আশ-শুআরা - ৭৭
তারা সবাই আমার শত্রু, জগতসমূহের রাব্ব ব্যতীত।
فَاِنَّهُمۡ عَدُوٌّ لِّیۡۤ اِلَّا رَبَّ الۡعٰلَمِیۡنَ
২৬. আশ-শুআরা - ৭৮
তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাকে পথ প্রদর্শন করেন।
الَّذِیۡ خَلَقَنِیۡ فَهُوَ یَهۡدِیۡنِ