بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
২০. ত্ব-হা - ২৩
এটা এ জন্য যে, আমি তোমাকে দেখাবো আমার মহা নিদর্শনগুলির কিছু।
لِنُرِیَکَ مِنۡ اٰیٰتِنَا الۡکُبۡرٰی
২০. ত্ব-হা - ২৪
ফির‘আউনের নিকট যাও, সে সীমালংঘন করেছে।
اِذۡهَبۡ اِلٰی فِرۡعَوۡنَ اِنَّهٗ طَغٰی
২০. ত্ব-হা - ২৫
মূসা বললঃ হে আমার রাব্ব! আমার বক্ষ প্রশস্ত করে দিন,
قَالَ رَبِّ اشۡرَحۡ لِیۡ صَدۡرِیۡ
২০. ত্ব-হা - ২৬
আমার কাজকে সহজ করে দিন,
وَ یَسِّرۡ لِیۡۤ اَمۡرِیۡ
২০. ত্ব-হা - ২৭
আমার জিহবার জড়তা দূর করে দিন,
وَ احۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ
২০. ত্ব-হা - ২৮
যাতে তারা আমার কথা বুঝতে পারে।
یَفۡقَهُوۡا قَوۡلِیۡ
২০. ত্ব-হা - ২৯
আমার জন্য করে দিন একজন সাহায্যকারী আমার স্বজনবর্গের মধ্য হতে।
وَ اجۡعَلۡ لِّیۡ وَزِیۡرًا مِّنۡ اَهۡلِیۡ
২০. ত্ব-হা - ৩০
আমার ভাই হারূণ
هٰرُوۡنَ اَخِی
২০. ত্ব-হা - ৩১
তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন।
اشۡدُدۡ بِهٖۤ اَزۡرِیۡ
২০. ত্ব-হা - ৩২
এবং তাকে আমার কাজে অংশী করুন।
وَ اَشۡرِکۡهُ فِیۡۤ اَمۡرِیۡ