بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
১৫. আল-হিজর - ৯০
যেভাবে আমি অবতীর্ণ করেছিলাম বিভক্তকারীদের উপর,
کَمَاۤ اَنۡزَلۡنَا عَلَی الۡمُقۡتَسِمِیۡنَ
১৫. আল-হিজর - ৯১
যারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে।
الَّذِیۡنَ جَعَلُوا الۡقُرۡاٰنَ عِضِیۡنَ
১৫. আল-হিজর - ৯২
সুতরাং তোমার রবের শপথ! আমি তাদের সকলকে প্রশ্ন করবই,
فَوَ رَبِّکَ لَنَسۡـَٔلَنَّهُمۡ اَجۡمَعِیۡنَ
১৫. আল-হিজর - ৯৩
সেই বিষয়ে, যা তারা করে।
عَمَّا کَانُوۡا یَعۡمَلُوۡنَ
১৫. আল-হিজর - ৯৪
অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ তা প্রকাশ্যে প্রচার কর এবং মুশরিকদের উপেক্ষা কর।
فَاصۡدَعۡ بِمَا تُؤۡمَرُ وَ اَعۡرِضۡ عَنِ الۡمُشۡرِکِیۡنَ
১৫. আল-হিজর - ৯৫
আমিই যথেষ্ট তোমার জন্য, বিদ্রুপকারীদের বিরুদ্ধে।
اِنَّا کَفَیۡنٰکَ الۡمُسۡتَهۡزِءِیۡنَ
১৫. আল-হিজর - ৯৬
যারা আল্লাহর সাথে অপর মা‘বূদ প্রতিষ্ঠা করেছে। এবং শীঘ্রই তারা জানতে পারবে!
الَّذِیۡنَ یَجۡعَلُوۡنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۚ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ
১৫. আল-হিজর - ৯৭
আমিতো জানি যে, তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়।
وَ لَقَدۡ نَعۡلَمُ اَنَّکَ یَضِیۡقُ صَدۡرُکَ بِمَا یَقُوۡلُوۡنَ
১৫. আল-হিজর - ৯৮
সুতরাং তুমি তোমার রবের প্রশংসা দ্বারা তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং সাজদাহকারীদের অন্তর্ভুক্ত হও।
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَ کُنۡ مِّنَ السّٰجِدِیۡنَ
১৫. আল-হিজর - ৯৯
আর তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদাত কর।
وَ اعۡبُدۡ رَبَّکَ حَتّٰی یَاۡتِیَکَ الۡیَقِیۡنُ