بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
১৫. আল-হিজর - ৭০
তারা বললঃ আমরা কি দুনিয়াবাসী লোককে আশ্রয় দিতে আপনাকে নিষেধ করিনি?
قَالُوۡۤا اَوَ لَمۡ نَنۡهَکَ عَنِ الۡعٰلَمِیۡنَ
১৫. আল-হিজর - ৭১
লূত বললঃ একান্তই যদি তোমরা কিছু করতে চাও তাহলে আমার এই কন্যাগণ রয়েছে।
قَالَ هٰۤؤُلَآءِ بَنٰتِیۡۤ اِنۡ کُنۡتُمۡ فٰعِلِیۡنَ
১৫. আল-হিজর - ৭২
তোমার জীবনের শপথ! ওরাতো আপন নেশায় মত্ত ছিল।
لَعَمۡرُکَ اِنَّهُمۡ لَفِیۡ سَکۡرَتِهِمۡ یَعۡمَهُوۡنَ
১৫. আল-হিজর - ৭৩
অতঃপর সূর্যোদয়ের সময়ে মহানাদ তাদেরকে আঘাত করল।
فَاَخَذَتۡهُمُ الصَّیۡحَۃُ مُشۡرِقِیۡنَ
১৫. আল-হিজর - ৭৪
সুতরাং আমি জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করলাম।
فَجَعَلۡنَا عَالِیَهَا سَافِلَهَا وَ اَمۡطَرۡنَا عَلَیۡهِمۡ حِجَارَۃً مِّنۡ سِجِّیۡلٍ
১৫. আল-হিজর - ৭৫
অবশ্যই এতে নিদর্শন রয়েছে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য।
اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّلۡمُتَوَسِّمِیۡنَ
১৫. আল-হিজর - ৭৬
ওটা লোক চলাচলের পথপার্শ্বে এখনও বিদ্যমান।
وَ اِنَّهَا لَبِسَبِیۡلٍ مُّقِیۡمٍ
১৫. আল-হিজর - ৭৭
অবশ্যই এতে মু’মিনদের জন্য রয়েছে নিদর্শন।
اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّلۡمُؤۡمِنِیۡنَ
১৫. আল-হিজর - ৭৮
আর ‘আয়কা’বাসীরাওতো ছিল সীমা লংঘনকারী।
وَ اِنۡ کَانَ اَصۡحٰبُ الۡاَیۡکَۃِ لَظٰلِمِیۡنَ
১৫. আল-হিজর - ৭৯
সুতরাং আমি তাদেরকে শাস্তি দিয়েছি, ওদের উভয়ই প্রকাশ্য পথপার্শ্বে অবস্থিত।
فَانۡتَقَمۡنَا مِنۡهُمۡ ۘ وَ اِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِیۡنٍ