১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
শপথ ‘তীন’ ও যাইতূন’ এর –
وَ التِّیۡنِ وَ الزَّیۡتُوۡنِ
শপথ ‘সিনাই’ পর্বতের –
وَ طُوۡرِ سِیۡنِیۡنَ
এবং শপথ এই নিরাপদ বা শান্তিময় নগরীর –
وَ هٰذَا الۡبَلَدِ الۡاَمِیۡنِ
আমিতো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে,
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ
অতঃপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি –
ثُمَّ رَدَدۡنٰهُ اَسۡفَلَ سٰفِلِیۡنَ
কিন্তু তাদের নয় যারা মু’মিন ও সৎ কর্মপরায়ণ; তাদের জন্যতো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার।
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ
সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে?
فَمَا یُکَذِّبُکَ بَعۡدُ بِالدِّیۡنِ
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন?
اَلَیۡسَ اللّٰهُ بِاَحۡکَمِ الۡحٰکِمِیۡنَ