১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরাসমূহে ফিরে যান
৯৩
আদ-দুহা
মাক্কী
১১টি আয়াত
·
পৃষ্ঠা ১/২
১
শপথ পূর্বাহ্নের।
وَ الضُّحٰی
২
শপথ রাতের যখন ওটা সমাচ্ছন্ন করে ফেলে;
وَ الَّیۡلِ اِذَا سَجٰی
৩
তোমার রাব্ব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি।
مَا وَدَّعَکَ رَبُّکَ وَ مَا قَلٰی
৪
তোমার জন্য পরবর্তী সময়তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয় বা কল্যাণকর।
وَ لَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی
৫
অচিরেই তোমার রাব্ব তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে।
وَ لَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی
৬
তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দান করেননি?
اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی
৭
তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন।
وَ وَجَدَکَ ضَآلًّا فَهَدٰی
৮
তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করলেন।
وَ وَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی
৯
অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হয়োনা,
فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡهَرۡ
১০
আর সওয়ালকারীকে ভৎর্সনা করনা।
وَ اَمَّا السَّآئِلَ فَلَا تَنۡهَرۡ