১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ুর;
وَ الۡمُرۡسَلٰتِ عُرۡفًا
আর প্রলয়ঙ্করী ঝটিকার;
فَالۡعٰصِفٰتِ عَصۡفًا
শপথ সঞ্চালনকারী বায়ুর;
وَّ النّٰشِرٰتِ نَشۡرًا
আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর।
فَالۡفٰرِقٰتِ فَرۡقًا
এবং তার, যে মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ –
فَالۡمُلۡقِیٰتِ ذِکۡرًا
অনুশোচনা স্বরূপ অথবা সতর্কতা স্বরূপ।
عُذۡرًا اَوۡ نُذۡرًا
নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী।
اِنَّمَا تُوۡعَدُوۡنَ لَوَاقِعٌ
যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হবে,
فَاِذَا النُّجُوۡمُ طُمِسَتۡ
যখন আকাশ বিদীর্ণ হবে,
وَ اِذَا السَّمَآءُ فُرِجَتۡ
১০
এবং যখন পর্বতমালা উম্মুলিত ও বিক্ষিপ্ত হবে,
وَ اِذَا الۡجِبَالُ نُسِفَتۡ