৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১০৯. কাফিরুন
(৪) এবং আমি ইবাদাতকারী নই তার যার ইবাদাত তোমরা করে আসছ,
وَ لَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ
(৫) এবং তোমরা তাঁর ইবাদাতকারী নও যাঁর ইবাদাত আমি করি।
وَ لَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ
(৬) তোমাদের জন্য তোমাদের কর্মফল এবং আমার জন্য আমার কর্মফল।
لَکُمۡ دِیۡنُکُمۡ وَلِیَ دِیۡنِ
১১০. আন-নাসর
(১) যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়,
اِذَا جَآءَ نَصۡرُ اللّٰهِ وَ الۡفَتۡحُ
(২) এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবে,
وَ رَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰهِ اَفۡوَاجًا
(৩) তখন তুমি তোমার রবের কৃতজ্ঞতা মূলক পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তাঁর সমীপে ক্ষমা প্রার্থনা কর; তিনিতো সর্বাপেক্ষা অধিক অনুতাপ গ্রহণকারী।
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَ اسۡتَغۡفِرۡهُ ؕؔ اِنَّهٗ کَانَ تَوَّابًا
১১১. আল-মাসাদ (লাহাব)
(১) ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও।
تَبَّتۡ یَدَاۤ اَبِیۡ لَهَبٍ وَّ تَبَّ
(২) ওর ধন সম্পদ ও ওর উপার্জন ওর কোন উপকারে আসেনি।
مَاۤ اَغۡنٰی عَنۡهُ مَالُهٗ وَ مَا کَسَبَ
(৩) অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে,
سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَهَبٍ
(৪) এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে।
وَّ امۡرَاَتُهٗ ؕ حَمَّالَۃَ الۡحَطَبِ