৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১০৭. আল-মাঊন
(৪) সুতরাং পরিতাপ সেই সালাত আদায়কারীদের জন্য –
فَوَیۡلٌ لِّلۡمُصَلِّیۡنَ
(৫) যারা তাদের সালাতে অমনোযোগী,
الَّذِیۡنَ هُمۡ عَنۡ صَلَاتِهِمۡ سَاهُوۡنَ
(৬) যারা লোক দেখানোর জন্য ওটা করে।
الَّذِیۡنَ هُمۡ یُرَآءُوۡنَ
(৭) এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট খাট সাহায্য দানে বিরত থাকে।
وَ یَمۡنَعُوۡنَ الۡمَاعُوۡنَ
১০৮. আল-কাউসার
(১) আমি অবশ্যই তোমাকে কাওছার দান করেছি,
اِنَّاۤ اَعۡطَیۡنٰکَ الۡکَوۡثَرَ
(২) সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় কর এবং কুরবানী কর।
فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ
(৩) নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীইতো নিবংর্শ।
اِنَّ شَانِئَکَ هُوَ الۡاَبۡتَرُ
১০৯. কাফিরুন
(১) বলঃ হে কাফিরেরা!
قُلۡ یٰۤاَیُّهَا الۡکٰفِرُوۡنَ
(২) আমি তার ইবাদাত করিনা যার ইবাদাত তোমরা কর,
لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَ
(৩) এবং তোমরাও তাঁর ইবাদাতকারী নও যাঁর ইবাদাত আমি করি,
وَ لَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ