৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১০৫. আল-ফীল
(৩) তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষীকূল প্রেরণ করেছিলেন –
وَّ اَرۡسَلَ عَلَیۡهِمۡ طَیۡرًا اَبَابِیۡلَ
(৪) যারা তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করেছিল।
تَرۡمِیۡهِمۡ بِحِجَارَۃٍ مِّنۡ سِجِّیۡلٍ
(৫) অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন।
فَجَعَلَهُمۡ کَعَصۡفٍ مَّاۡکُوۡلٍ
১০৬. আল-কুরাইশ
(১) যেহেতু কুরাইশের আসক্তি আছে,
لِاِیۡلٰفِ قُرَیۡشٍ
(২) আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্ম সফরের,
اٖلٰفِهِمۡ رِحۡلَۃَ الشِّتَآءِ وَ الصَّیۡفِ
(৩) অতএব তারা ইবাদাত করুক এই গৃহের রবের,
فَلۡیَعۡبُدُوۡا رَبَّ هٰذَا الۡبَیۡتِ
(৪) যিনি তাদেরকে ক্ষুধায় আহার্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন।
الَّذِیۡۤ اَطۡعَمَهُمۡ مِّنۡ جُوۡعٍ ۬ۙ وَّ اٰمَنَهُمۡ مِّنۡ خَوۡفٍ
১০৭. আল-মাঊন
(১) তুমি কি দেখেছ তাকে, যে কর্মফলকে মিথ্যা বলে থাকে?
اَرَءَیۡتَ الَّذِیۡ یُکَذِّبُ بِالدِّیۡنِ
(২) সেতো সে, যে পিতৃহীনকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,
فَذٰلِکَ الَّذِیۡ یَدُعُّ الۡیَتِیۡمَ
(৩) এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করেনা,
وَ لَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ