৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৯২. আল-লাইল
(১৩) আমিই মালিক পরলোকের ও ইহলোকের।
وَ اِنَّ لَنَا لَلۡاٰخِرَۃَ وَ الۡاُوۡلٰی
(১৪) আমি তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুন হতে সতর্ক করে দিয়েছি।
فَاَنۡذَرۡتُکُمۡ نَارًا تَلَظّٰی
(১৫) তাতে প্রবেশ করবে সে’ই যে নিতান্ত হতভাগা –
لَا یَصۡلٰىهَاۤ اِلَّا الۡاَشۡقَی
(১৬) যে অসত্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
الَّذِیۡ کَذَّبَ وَ تَوَلّٰی
(১৭) আর ওটা হতে রক্ষা পাবে সেই পরম মুত্তাকী –
وَ سَیُجَنَّبُهَا الۡاَتۡقَی
(১৮) যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশে,
الَّذِیۡ یُؤۡتِیۡ مَالَهٗ یَتَزَکّٰی
(১৯) এবং তার প্রতি কারও অনুগ্রহের প্রতিদান হিসাবে নয়,
وَ مَا لِاَحَدٍ عِنۡدَهٗ مِنۡ نِّعۡمَۃٍ تُجۡزٰۤی
(২০) বরং শুধু তার মহান রবের সন্তোষ লাভের প্রত্যাশায়,
اِلَّا ابۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ الۡاَعۡلٰی
(২১) সেতো অচিরেই সন্তোষ লাভ করবে।
وَ لَسَوۡفَ یَرۡضٰی
৯৩. আদ-দুহা
(১) শপথ পূর্বাহ্নের।
وَ الضُّحٰی