৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৮৯. আল-ফাজর
(২৮) তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে,
ارۡجِعِیۡۤ اِلٰی رَبِّکِ رَاضِیَۃً مَّرۡضِیَّۃً
(২৯) অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও,
فَادۡخُلِیۡ فِیۡ عِبٰدِیۡ
(৩০) এবং আমার জান্নাতে প্রবেশ কর।
وَ ادۡخُلِیۡ جَنَّتِیۡ
৯০. আল-বালাদ
(১) শপথ করছি এই নগরের,
لَاۤ اُقۡسِمُ بِهٰذَا الۡبَلَدِ
(২) আর তুমি এই নগরের বৈধ অধিকারী হবে।
وَ اَنۡتَ حِلٌّۢ بِهٰذَا الۡبَلَدِ
(৩) শপথ জন্মদাতার এবং যা সে জন্ম দিয়েছে তার।
وَ وَالِدٍ وَّ مَا وَلَدَ
(৪) অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ক্লেশের মধ্যে।
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡ کَبَدٍ
(৫) সে কি মনে করে যে, কখনও তার উপর কেহ ক্ষমতাবান হবেনা?
اَیَحۡسَبُ اَنۡ لَّنۡ یَّقۡدِرَ عَلَیۡهِ اَحَدٌ
(৬) সে বলেঃ আমি রাশি রাশি অর্থ উড়িয়ে দিয়েছি।
یَقُوۡلُ اَهۡلَکۡتُ مَالًا لُّبَدًا
(৭) সে কি ধারণা করে যে, তাকে কেহই দেখছেনা?
اَیَحۡسَبُ اَنۡ لَّمۡ یَرَهٗۤ اَحَدٌ