৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৮৮. আল-গাশিয়া
(৪) তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে;
تَصۡلٰی نَارًا حَامِیَۃً
(৫) তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ হতে পান করানো হবে,
تُسۡقٰی مِنۡ عَیۡنٍ اٰنِیَۃٍ
(৬) তাদের জন্য বিষাক্ত কন্টক ব্যতীত খাদ্য নেই –
لَیۡسَ لَهُمۡ طَعَامٌ اِلَّا مِنۡ ضَرِیۡعٍ
(৭) যা তাদেরকে পুষ্ট করবেনা এবং তাদের ক্ষুধাও নিবৃত্ত করবেনা।
لَّا یُسۡمِنُ وَ لَا یُغۡنِیۡ مِنۡ جُوۡعٍ
(৮) বহু মুখমন্ডল হবে সেদিন আনন্দোজ্জ্বল
وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ نَّاعِمَۃٌ
(৯) নিজেদের কর্মসাফল্যে পরিতৃপ্ত,
لِّسَعۡیِهَا رَاضِیَۃٌ
(১০) সমুন্নত কাননে অবস্থিতি হবে –
فِیۡ جَنَّۃٍ عَالِیَۃٍ
(১১) সেখানে তারা অবান্তর বাক্য শুনবেনা।
لَّا تَسۡمَعُ فِیۡهَا لَاغِیَۃً
(১২) সেখানে আছে প্রবহমান ঝর্ণাধারা –
فِیۡهَا عَیۡنٌ جَارِیَۃٌ
(১৩) তন্মধ্যে রয়েছে সমুচ্চ আসনসমূহ;
فِیۡهَا سُرُرٌ مَّرۡفُوۡعَۃٌ