৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৮৬. আত-তারিক
(১০) সেদিন তার কোন ক্ষমতা থাকবেনা এবং সাহায্যকারীও না।
فَمَا لَهٗ مِنۡ قُوَّۃٍ وَّ لَا نَاصِرٍ
(১১) শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি,
وَ السَّمَآءِ ذَاتِ الرَّجۡعِ
(১২) এবং শপথ যমীনের যা বিদীর্ণ হয়,
وَ الۡاَرۡضِ ذَاتِ الصَّدۡعِ
(১৩) নিশ্চয়ই ইহা (আল কুরআন) মীমাংসাকারী বাণী,
اِنَّهٗ لَقَوۡلٌ فَصۡلٌ
(১৪) এবং এটা নিরর্থক নয়।
وَّ مَا هُوَ بِالۡهَزۡلِ
(১৫) তারা ভীষণ ষড়যন্ত্র করে,
اِنَّهُمۡ یَکِیۡدُوۡنَ کَیۡدًا
(১৬) আর আমিও ভীষণ কৌশল করি।
وَّ اَکِیۡدُ کَیۡدًا
(১৭) অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।
فَمَهِّلِ الۡکٰفِرِیۡنَ اَمۡهِلۡهُمۡ رُوَیۡدًا
৮৭. আল-আলা
(১) তুমি তোমার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
سَبِّحِ اسۡمَ رَبِّکَ الۡاَعۡلَی
(২) যিনি সৃষ্টি করেছেন, অতঃপর যথাযথভাবে সমন্বিত করেছেন,
الَّذِیۡ خَلَقَ فَسَوّٰی