৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৮১. আত-তাকভীর
(১) সূর্য যখন নিস্প্রভ হবে,
اِذَا الشَّمۡسُ کُوِّرَتۡ
(২) যখন নক্ষত্ররাজি খসে পড়বে,
وَ اِذَا النُّجُوۡمُ انۡکَدَرَتۡ
(৩) পর্বতসমূহকে যখন চলমান করা হবে,
وَ اِذَا الۡجِبَالُ سُیِّرَتۡ
(৪) যখন পূর্ণ-গর্ভা উষ্ট্রী উপেক্ষিত হবে,
وَ اِذَا الۡعِشَارُ عُطِّلَتۡ
(৫) যখন বন্য পশুগুলি একত্রীকৃত হবে;
وَ اِذَا الۡوُحُوۡشُ حُشِرَتۡ
(৬) এবং সমুদ্রগুলিকে যখন উদ্বেলিত করা হবে;
وَ اِذَا الۡبِحَارُ سُجِّرَتۡ
(৭) দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে,
وَ اِذَا النُّفُوۡسُ زُوِّجَتۡ
(৮) যখন জীবন্ত প্রোথিতা কন্যাকে জিজ্ঞেস করা হবে –
وَ اِذَا الۡمَوۡءٗدَۃُ سُئِلَتۡ
(৯) কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?
بِاَیِّ ذَنۡۢبٍ قُتِلَتۡ
(১০) যখন ‘আমলনামা উন্মোচিত হবে,
وَ اِذَا الصُّحُفُ نُشِرَتۡ