৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৮০. আবাসা
(১৩) ইহা আছে মর্যাদাময় পত্রসমূহে (লিখিত) –
فِیۡ صُحُفٍ مُّکَرَّمَۃٍ
(১৪) (এবং) উন্নত পুতঃ –
مَّرۡفُوۡعَۃٍ مُّطَهَّرَۃٍۭ
(১৫) লেখকদের হাতে (সুরক্ষিত)।
بِاَیۡدِیۡ سَفَرَۃٍ
(১৬) (ঐ লেখকগণ) মহৎ ও সৎ।
کِرَامٍۭ بَرَرَۃٍ
(১৭) মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ!
قُتِلَ الۡاِنۡسَانُ مَاۤ اَکۡفَرَهٗ
(১৮) তিনি তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?
مِنۡ اَیِّ شَیۡءٍ خَلَقَهٗ
(১৯) শুক্র বিন্দু হতে তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন,
مِنۡ نُّطۡفَۃٍ ؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ
(২০) অতঃপর তার জন্য পথ সহজ করে দেন;
ثُمَّ السَّبِیۡلَ یَسَّرَهٗ
(২১) অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কাবরস্থ করেন।
ثُمَّ اَمَاتَهٗ فَاَقۡبَرَهٗ
(২২) এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন।
ثُمَّ اِذَا شَآءَ اَنۡشَرَهٗ