৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭৯. আন-নাযিআত
(৯) তাদের দৃষ্টি ভীতি বিহবলতায় অবনমিত হবে।
اَبۡصَارُهَا خَاشِعَۃٌ
(১০) তারা বলেঃ আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই –
یَقُوۡلُوۡنَ ءَاِنَّا لَمَرۡدُوۡدُوۡنَ فِی الۡحَافِرَۃِ
(১১) গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও?
ءَ اِذَا کُنَّا عِظَامًا نَّخِرَۃً
(১২) তারা বলেঃ তা’ই যদি হয় তাহলেতো এটা সর্বনাশা প্রত্যাবর্তন!
قَالُوۡا تِلۡکَ اِذًا کَرَّۃٌ خَاسِرَۃٌ
(১৩) এটাতো এক বিকট শব্দ মাত্র;
فَاِنَّمَا هِیَ زَجۡرَۃٌ وَّاحِدَۃٌ
(১৪) ফলে তখনই মাইদানে তাদের আবির্ভাব হবে।
فَاِذَا هُمۡ بِالسَّاهِرَۃِ
(১৫) তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?
هَلۡ اَتٰىکَ حَدِیۡثُ مُوۡسٰی
(১৬) যখন তার রাব্ব পবিত্র ‘তূওয়া’ প্রান্তরে তাকে সম্বোধন করে বলেছিলেন –
اِذۡ نَادٰىهُ رَبُّهٗ بِالۡوَادِ الۡمُقَدَّسِ طُوًی
(১৭) ফির‘আউনের নিকট যাও, সেতো সীমা লংঘন করেছে,
اِذۡهَبۡ اِلٰی فِرۡعَوۡنَ اِنَّهٗ طَغٰی
(১৮) এবং (তাকে) বলঃ তুমি কি শুদ্ধাচারী হতে চাও?
فَقُلۡ هَلۡ لَّکَ اِلٰۤی اَنۡ تَزَکّٰی