৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭৮. আন-নাবা
(৩৯) এই দিন সুনিশ্চিত। অতএব যার অভিরুচি সে তার রবের শরণাপন্ন হোক।
ذٰلِکَ الۡیَوۡمُ الۡحَقُّ ۚ فَمَنۡ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ مَاٰبًا
(৪০) আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফির বলতে থাকবেঃ হায়রে হতভাগা আমি! যদি আমি মাটি হয়ে যেতাম!
اِنَّاۤ اَنۡذَرۡنٰکُمۡ عَذَابًا قَرِیۡبًا ۬ۚۖ یَّوۡمَ یَنۡظُرُ الۡمَرۡءُ مَا قَدَّمَتۡ یَدٰهُ وَ یَقُوۡلُ الۡکٰفِرُ یٰلَیۡتَنِیۡ کُنۡتُ تُرٰبًا
৭৯. আন-নাযিআত
(১) শপথ তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে,
وَ النّٰزِعٰتِ غَرۡقًا
(২) এবং যারা মৃদুভাবে বন্ধন মুক্ত করে দেয়,
وَّ النّٰشِطٰتِ نَشۡطًا
(৩) এবং যারা তীব্র গতিতে সন্তরণ করে,
وَّ السّٰبِحٰتِ سَبۡحًا
(৪) এবং যারা দ্রুত বেগে অগ্রসর হয়,
فَالسّٰبِقٰتِ سَبۡقًا
(৫) অতঃপর যারা সকল কর্ম নির্বাহ করে।
فَالۡمُدَبِّرٰتِ اَمۡرًا
(৬) সেদিন প্রথম শিঙ্গাধ্বনি প্রকম্পিত করবে,
یَوۡمَ تَرۡجُفُ الرَّاجِفَۃُ
(৭) ওকে অনুসরণ করবে পরবর্তী শিঙ্গাধ্বনি।
تَتۡبَعُهَا الرَّادِفَۃُ
(৮) কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে,
قُلُوۡبٌ یَّوۡمَئِذٍ وَّاجِفَۃٌ