৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭৮. আন-নাবা
(১৯) আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে ওটা হয়ে যাবে বহু দ্বারবিশিষ্ট।
وَّ فُتِحَتِ السَّمَآءُ فَکَانَتۡ اَبۡوَابًا
(২০) এবং সঞ্চালিত করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলি হয়ে যাবে মরীচিকা বৎ।
وَّ سُیِّرَتِ الۡجِبَالُ فَکَانَتۡ سَرَابًا
(২১) নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে।
اِنَّ جَهَنَّمَ کَانَتۡ مِرۡصَادًا
(২২) (ওটা হচ্ছে) অবাধ্য লোকদের অবস্থিতি স্থল –
لِّلطَّاغِیۡنَ مَاٰبًا
(২৩) সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে,
لّٰبِثِیۡنَ فِیۡهَاۤ اَحۡقَابًا
(২৪) সেখানে তারা আস্বাদন করতে পাবেনা কোন ঠান্ডা কিংবা (অন্য) কোন পানীয়-
لَا یَذُوۡقُوۡنَ فِیۡهَا بَرۡدًا وَّ لَا شَرَابًا
(২৫) উত্তপ্ত পানি ও পুঁজ ব্যতীত;
اِلَّا حَمِیۡمًا وَّ غَسَّاقًا
(২৬) এটাই সমুচিত প্রতিফল।
جَزَآءً وِّفَاقًا
(২৭) তারা কখনও হিসাবের আশংকা করতনা,
اِنَّهُمۡ کَانُوۡا لَا یَرۡجُوۡنَ حِسَابًا
(২৮) এবং তারা দৃঢ়তার সাথে আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল।
وَّ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا کِذَّابًا