৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭৭. আল-মুরসালাত
(১৯) সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
(২০) আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি?
اَلَمۡ نَخۡلُقۡکُّمۡ مِّنۡ مَّآءٍ مَّهِیۡنٍ
(২১) অতঃপর আমি তা স্থাপন করেছি নিরাপদ আধারে।
فَجَعَلۡنٰهُ فِیۡ قَرَارٍ مَّکِیۡنٍ
(২২) এক নির্দিষ্ট কাল পর্যন্ত।
اِلٰی قَدَرٍ مَّعۡلُوۡمٍ
(২৩) আমি এটাকে গঠন করেছি পরিমিতভাবে, আমি কত নিপুণ স্রষ্টা।
فَقَدَرۡنَا ٭ۖ فَنِعۡمَ الۡقٰدِرُوۡنَ
(২৪) সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
(২৫) আমি কি ভূমিকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে –
اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ کِفَاتًا
(২৬) জীবিত ও মৃতের জন্য?
اَحۡیَآءً وَّ اَمۡوَاتًا
(২৭) আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়েছি সুপেয় পানি।
وَّ جَعَلۡنَا فِیۡهَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّ اَسۡقَیۡنٰکُمۡ مَّآءً فُرَاتًا
(২৮) সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ