৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭৫. আল-ক্বিয়ামাহ
(১০) সেদিন মানুষ বলবেঃ আজ পালানোর স্থান কোথায়?
یَقُوۡلُ الۡاِنۡسَانُ یَوۡمَئِذٍ اَیۡنَ الۡمَفَرُّ
(১১) না, কোন আশ্রয়স্থল নেই।
کَلَّا لَا وَزَرَ
(১২) সেদিন ঠাঁই হবে তোমার রবের নিকট।
اِلٰی رَبِّکَ یَوۡمَئِذِۣ الۡمُسۡتَقَرُّ
(১৩) সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অগ্রে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে গেছে।
یُنَبَّؤُا الۡاِنۡسَانُ یَوۡمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَ اَخَّرَ
(১৪) বস্তুতঃ মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত।
بَلِ الۡاِنۡسَانُ عَلٰی نَفۡسِهٖ بَصِیۡرَۃٌ
(১৫) যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।
وَّ لَوۡ اَلۡقٰی مَعَاذِیۡرَهٗ
(১৬) তাড়াতাড়ি অহী আয়ত্ত্ব করার জন্য তুমি তোমার জিহবা দ্রুততার সাথে সঞ্চালন করনা।
لَا تُحَرِّکۡ بِهٖ لِسَانَکَ لِتَعۡجَلَ بِهٖ
(১৭) ইহা সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই।
اِنَّ عَلَیۡنَا جَمۡعَهٗ وَ قُرۡاٰنَهٗ
(১৮) সুতরাং যখন আমি উহা পাঠ করাই তুমি সেই পাঠের অনুসরণ কর।
فَاِذَا قَرَاۡنٰهُ فَاتَّبِعۡ قُرۡاٰنَهٗ
(১৯) অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই।
ثُمَّ اِنَّ عَلَیۡنَا بَیَانَهٗ