৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭৪. আল-মুদ্দাসসির
(৪৬) আমরা কর্মফল দিন অস্বীকার করতাম –
وَ کُنَّا نُکَذِّبُ بِیَوۡمِ الدِّیۡنِ
(৪৭) আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত।
حَتّٰۤی اَتٰىنَا الۡیَقِیۡنُ
(৪৮) ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবেনা।
فَمَا تَنۡفَعُهُمۡ شَفَاعَۃُ الشّٰفِعِیۡنَ
(৪৯) তাদের কি হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে?
فَمَا لَهُمۡ عَنِ التَّذۡکِرَۃِ مُعۡرِضِیۡنَ
(৫০) তারা যেন ভীত- সন্ত্রস্থ গর্দভ –
کَاَنَّهُمۡ حُمُرٌ مُّسۡتَنۡفِرَۃٌ
(৫১) যা সিংহের সম্মুখ হতে পলায়নপর।
فَرَّتۡ مِنۡ قَسۡوَرَۃٍ
(৫২) বস্তুতঃ তাদের প্রত্যেকেই কামনা করে যে, তাকে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।
بَلۡ یُرِیۡدُ کُلُّ امۡرِیًٴ مِّنۡهُمۡ اَنۡ یُّؤۡتٰی صُحُفًا مُّنَشَّرَۃً
(৫৩) না ইহা হবার নয়, বরং তারাতো আখিরাতের ভয় পোষণ করেনা।
کَلَّا ؕ بَلۡ لَّا یَخَافُوۡنَ الۡاٰخِرَۃَ
(৫৪) কখনও না, এটাতো উপদেশ মাত্র।
کَلَّاۤ اِنَّهٗ تَذۡکِرَۃٌ
(৫৫) অতএব যার ইচ্ছা সে ইহা হতে উপদেশ গ্রহণ করুক।
فَمَنۡ شَآءَ ذَکَرَهٗ