৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭০. আল-মাআরিজ
(৬) তারা ঐ দিনকে মনে করে সুদূর।
اِنَّهُمۡ یَرَوۡنَهٗ بَعِیۡدًا
(৭) কিন্তু আমি দেখছি ইহা আসন্ন।
وَّ نَرٰىهُ قَرِیۡبًا
(৮) সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত।
یَوۡمَ تَکُوۡنُ السَّمَآءُ کَالۡمُهۡلِ
(৯) এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত।
وَ تَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِهۡنِ
(১০) এবং সুহৃদ সুহৃদের খোঁজ খবর নিবেনা।
وَ لَا یَسۡـَٔلُ حَمِیۡمٌ حَمِیۡمًا
(১১) তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাবে তার সন্তান-সন্ততিকে,
یُّبَصَّرُوۡنَهُمۡ ؕ یَوَدُّ الۡمُجۡرِمُ لَوۡ یَفۡتَدِیۡ مِنۡ عَذَابِ یَوۡمِئِذٍۭ بِبَنِیۡهِ
(১২) তার স্ত্রী ও ভাইকে,
وَ صَاحِبَتِهٖ وَ اَخِیۡهِ
(১৩) তার জ্ঞাতি গোষ্ঠিকে যারা তাকে আশ্রয় দিত –
وَ فَصِیۡلَتِهِ الَّتِیۡ تُــٔۡوِیۡهِ
(১৪) এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়।
وَ مَنۡ فِی الۡاَرۡضِ جَمِیۡعًا ۙ ثُمَّ یُنۡجِیۡهِ
(১৫) না, কখনই নয়, ইহাতো লেলিহান অগ্নি –
کَلَّا ؕ اِنَّهَا لَظٰی